ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশে ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২৩, ২৩ আগস্ট ২০২৪
দেশে ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা: আসিফ মাহমুদ
কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ

বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বন্যার্তদের সহযোগিতায় তিনি এবং তার মন্ত্রণালয়ের সবাই একদিনের বেতন প্রদান করবেন পাশাপাশি সেনাবাহিনীও তাদের একদিনের বেতন দিবেন।

দেশের অর্থনীতির অগ্রগতি প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, আমাদের অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে আছে। এ আন্দোলনের আগে রিজার্ভ খুব কম ছিল। অনেকেই পালিয়ে যাওয়ার সময় দেশের লাখ লাখ কোটি টাকা সঙ্গে নিয়ে পালিয়ে গেছেন। দেশের ঋণের পরিমান ১৮ লাখ কোটি টাকা। এক্ষেত্রে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে। 

শুক্রবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, জেলা ত্রাণ কর্মকর্তা আবেদ আলীসহ অন্যরা। 

তিনি আরো বলেন, একটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং অনেক শহিদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সরকার এবং জনগণ এক হয়ে কাজ করছে, সেটি আমরা এ দুর্যোগ পরিস্থিতিতে প্রমাণ পেয়েছি। জনগণ ও প্রশাসনের মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি পথ দেখাতে পারব।

এ সময় সভায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা, সুশীল সমাজ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!