[ দেশজুড়ে ]
পানিতে ডুবে প্রাণ গেল ছোট্ট আমিনার
ফাইল ফটো
পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে আমিনার রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আমিনা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের নতুনহাট আরাজি শিকারপুর গ্রামের মইর উদ্দীনের ছেলে।
শনিবার (২৪ আগস্ট) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি মোজাম্মেল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির কাজের ফাঁকে শিশুটির মা আমিনা বেগম মাঠে ছাগল নিয়ে যান। এ সময় বাড়ির আঙিনায় প্রতিবেশী আরেক শিশুর সঙ্গে খেলা করছিল আমিনার। খেলার মাঝে মাকে ছাগল নিয়ে বের হতে দেখে ওই শিশুসহ আমিনার পেছনে পেছনে বের হয়। এ সময় তারা পুকুর পাড়ে গেলে পুকুরের পানিতে পড়ে যায় আমিনার। এ সময় মা আমিনা বেগম ছেলেকে পড়ে যেতে দেখে দ্রুত ছুটে গিয়ে পানি থেকে উদ্ধার করেন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!