এলাকাবাসী জানান, শনিবার (২৪ আগস্ট) দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে কষ্ট পাওয়ার বদলে মনের আনন্দে পেড়িখালীর চেয়ারম্যানের মোড় এলাকায় জনসম্মুখে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন শরিফুল। শফিকুল দুধ দিয়ে গোসল করার খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তাই বিষয়টি দেখতে প্রতিবেশী ও উৎসুক জনতা ভিড় জমান চেয়ারম্যানের মোড় এলাকায়।
এর আগে, গত ২০ আগস্ট তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সেই ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষর করে পাঠিয়ে দেন তিনি।
.png)
প্রায় ১৬ বছর আগে বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। তাদের সংসারে লামিয়া খাতুন (১২) নামে একটি কন্যা সন্তান রয়েছে।