নিহত শিশু জুনাইদ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের কবির আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।
স্থানীয় মাধ্যমে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামুর বাকখাঁলী নদীর তীরে কাঠ ধরতে গিয়ে জুনাইদ পানিতে ভেসে যায়। দীর্ঘ ৫৪ ঘণ্টা পর শনিবার তার মরদেহ পাওয়া যায়।
.png)
ওসি রকিবুজ্জামান জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফিশারীঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় শিশুর লাশ দেখে পুলিশকে জানানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।