ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চূড়ান্ত বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, খোলা রয়েছে ১৬ জলকপাট

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ২৬ আগস্ট ২০২৪
চূড়ান্ত বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, খোলা রয়েছে ১৬ জলকপাট
ফাইল ছবি

কাপ্তাই হ্রদের পানির স্তর চূড়ান্ত বিপৎসীমায় পৌঁছানোর কারণে রোববার (২৫ আগস্ট) রাত থেকে খোলা রয়েছে বাঁধের ১৬টি জলকপাট। যা এখনো অব্যাহত রয়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সোমবার সকালে পানির স্তর ১০৮ দশমিক ৮৪ এমএসএল। এতে রাঙ্গামাটি জেলার কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, হ্রদে পানিবৃদ্ধি পাওয়ায় রোববার সকালে বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। ৬ ঘণ্টা পানি ছাড়ার পর দুপুর ২টায় বন্ধ রাখা হয়। এর ৫ ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা থেকে পুনরায় ৬ ইঞ্চি করে ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়; যা এখনও চলমান আছে।

তিনি আরো জানান, পানির স্তর স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত গেট খোলা থাকতে পারে। বাঁধের ১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি হ্রদ হতে নিষ্কাশন হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!