গ্রেফতারকৃত মো. শরীফুল ইসলাম নবীনগর পৌরসভার পশ্চিম পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে, মামুন মিয়া একই এলাকার আব্দুর রশিদের ছেলে, মো. বাবু তাজুল ইসলামের ছেলে।
নবীনগর থানার ওসি আফজাল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, নবীনগর পৌর শহরের মন্নান মেকারের বাড়ির ভাড়াটিয়া বাবুর বসত ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ীর মাঝে ইয়াবা ভাগ বাটোয়ারা করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাবুর ঘরে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সেখান থেকে ৪১৬টি ইয়াবা ও মাদক বিক্রির ৪৯ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেন ওসি আফজাল হোসেন।