ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২৮ আগস্ট ২০২৪
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজ পাড়ার সাবেক ইউপি সদস্য হান্নান মিয়া চৌধুরীর সঙ্গে একই এলাকার বাসিন্দা ওয়াহেদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে হান্নান মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওয়াহেদ মিয়ার লোকজনের সঙ্গে হান্নান মিয়ার লোকজনের বাগ্-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

Advertisement

এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। এ সময় স্থানীয়রা সংঘর্ষ থামাতে গেলে ৪ জন স্থানীয় বাসিন্দা আহত হন।

শিবপাশার ইউপি চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার জানান, দুই পক্ষের পূর্ববিরোধ ছিল। বুধবার হান্নান মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে বাগ্-বিতণ্ডা ও হাতাহাতির জেরে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল৷ দুপুরে তাদের মধ্যে বাগ্-বিতণ্ডার জেরে সংঘর্ষ বাঁধে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷ কোনো পক্ষই এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!