ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলমাকান্দায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২৯ আগস্ট ২০২৪
কলমাকান্দায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণ হত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ বিভিন্ন দাবিতে নেত্রকোণার কলমাকান্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে কলমাকান্দা শাখার উদ্যোগে উপজেলা শহিদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী

এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি ওলিউল্লাহ সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা। কারী নুরুল আমিন সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement

এতে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুল্লাহ ভূঁইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সমাবেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!