বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি অধিবেশন শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর (রোববার) হতে বিশ্ববিদ্যালয়ের সব প্রকার শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ও পিএইচডি ডরমিটরি আগামী ৩১শে আগস্ট খুলে দেওয়া হবে। এছাড়াও শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সব প্রকার সভা-সমাবেশ, মিছিল-মিটিং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রীদেরকে হল প্রশাসন কর্তৃক প্রণীত নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে এবং অনুষদের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রীদেরকে ডিন কাউন্সিল কর্তৃক প্রণীত সমন্বিত নীতিমালা মেনে চলতে হবে।
.png)