সোমবার (১ জুলাই) বিকেল ৫টায় ঐ তিনজনকে আটক করা হয়।
আটক তিনজনই বিশ্ববিদ্যালয় সংলগ্ন দয়ালের মোড় এলাকার স্থানীয়। আটক তিনজনই অপ্রাপ্তবয়স্ক।
.png)
বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, তিনজন ছেলে প্রায় অর্ধব্যাগ ফলসহ জার্মপ্লাজম সেন্টারের কর্মীদের হাতে ধরা পড়েন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাদের নিরাপত্তা শাখায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তদের মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।