[ শিক্ষা ]
বাকৃবি লিও ক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক সৈকত
মো. আবু সাঈদ ও সুজাউদ্দৌলা সৈকত। ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘লিও’ ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী ডা. মো. আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক একই অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুজাউদ্দৌলা সৈকত মনোনীত হয়েছেন।
রোববার (১৯ মে) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির ক্লাব উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদ্য সাবেক সভাপতি ডা. মো কাওসার হামিদ, সহসভাপতি রাকিব রনি ও কোষাধ্যক্ষ আব্দুল্লাহ ওমর আসিফ।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাব আন্তর্জাতিকভাবে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। বাকৃবির অধ্যয়নরত ৩০ এর অধিক বিদেশি শিক্ষার্থী এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!