ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১ সেপ্টেম্বর ২০২৪
নিজ ঘরে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইসরাইল হোসেন নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১ সেপ্টেম্বর) ভোরে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইল হোসেন উপজেলার শাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।

জানা যায়, ব্যবসার লোকসানের কারণেই ইসরাইল হোসেন আত্মহত্যা করে থাকতে পারেন। সকালে বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান পরিবারের সদস্যরা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!