সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তারা ফ্যাক্টরির ভেতরে আন্দোলন করছিলেন। পরে সেখানে শিল্পপুলিশ মোতায়েন করা হয়।
জানা গেছে, সব দাবি-দাওয়া পূরণের জন্য বাটা কোম্পানি ২ মাস সময় চায়। তবে শ্রমিকরা ২ মাস দিতে চাচ্ছেন না। আরো কম সময়ের মধ্যে সব দাবি পূরণের জন্য ফ্যাক্টরিতে অবস্থান করছিলেন শ্রমিকরা। পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে থেকে সিদ্ধান্ত না পেয়ে রাত সাড়ে ১১টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করেন।
.png)