ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৪
৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘আর এ কে সিরামিকস’ নামে একটি কারখানার শ্রমিকরা এরিয়ার বিলসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে আন্দোলন করেন তারা।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে আর এ কে সিরামিকস কারখানার শ্রমিকরা এরিয়ার বিলসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তারা ওই কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে আন্দোলন করেন। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

এদিকে, দ্রুত ঘটনাস্থলে আসে শিল্পপুলিশ এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখে। পরবর্তীতে সকাল পৌনে ১১টার দিকে মেজর জেনারেল নোমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি সেনাবাহিনী দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এছাড়া শ্রমিকরা কারখানার মেইন গেইটের সামনে অবস্থান নিলে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেনাবাহিনী ও শিল্পপুলিশ। পরে সব দাবি-দাওয়া মেনে নেয়ায় বেলা সাড়ে ১১টার শ্রমিকরা বাসস্থানে চলে যান। বর্তমানে কারখানা এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!