ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধামরাইয়ে ওষুধ কারখানা শ্রমিকদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৪
ধামরাইয়ে ওষুধ কারখানা শ্রমিকদের আন্দোলন
ফাইল ফটো

ঢাকার অদূরে ধামরাই উপজেলার বারবাড়িয়ায় বেতন বৃদ্ধির দাবিতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা ফ্যাক্টরির প্রধান ফটকের গেট বন্ধ করে আন্দোলন করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আন্দোলন করেন তারা।

জানা গেছে, সোমবার বিকেলে ৭০০ থেকে ৮০০ জন শ্রমিক কার্য শেষে বেতন বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরির প্রধান ফটক বন্ধ করে দিয়ে ফ্যাক্টরিতে আন্দোলন করেন। পরবর্তীতে রাত ৯টা থেকে ১১টি পর্যন্ত ফ্যাক্টরি ম্যানেজমেন্টের সঙ্গে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় মঙ্গলবার পুনরায় কর্মবিরতির ঘোষণা দিয়ে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করেন। পরে স্টাফ ও ম্যানেজমেন্টও ফ্যাক্টরি ত্যাগ করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!