ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ৫ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 
কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট -ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক সজীবের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, বুধবার দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক সজীব। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে লাশ ভেসে এলে স্থানীয়রা আমাদের খবর দেয়।

Advertisement

পরে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। 

এর আগে, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। বুধবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা ৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজে সজীবের সন্ধান পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!