নিহত মনু মিয়া ওই গ্রামের মৃত কদর উল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, মস্তোফাপুর গ্রামের নুর আলী ও ছাবু মিয়া মেম্বারের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারসহ পূর্ব-বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার বিকেলে গ্রামের প্রধান সড়কে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে মনু মিয়া নিহত হন। আহত হন আরো ১৫ জন। তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
.png)
ওসি আরো বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।