ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ 

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১, ৯ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ 
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিকরা শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশ, র‍্যাব ও যৌথ বাহিনীর সদস্যরা ইটপাটকেলে আঘাত প্রাপ্ত হলে তারা টিয়ারগ্যাস ফায়ার করে এবং লাঠিচার্জ করে। ফ্যাক্টরির স্টাফদের উদ্ধার করে এবং শ্রমিকদের সরিয়ে দেয়। 

জানা যায়, বিকেলে বেতন বৃদ্ধি, নাইট বিল, টিফিন বিল হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্টাফদের সঙ্গে  অবরুদ্ধ করে গেটে তালা লাগিয়ে দেন আশুলিয়ায় থানাধীন জামগড়া শিমুলতলা ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশ, র‍্যাব ও যৌথ বাহিনীর সদস্যরা ইটপাটকেলে আঘাত প্রাপ্ত হলে তারা টিয়ারগ্যাস ফায়ার করে এবং লাঠিচার্জ করে। ফ্যাক্টরির স্টাফদের উদ্ধার করে এবং শ্রমিকদের সরিয়ে দেয়।

Advertisement

এ ঘটনায় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে। তাছাড়া জামগড়া এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে যে ইউফোরিয়ার ঘটনায় দুজন শ্রমিক মারা গেছে, যার সত্যতা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্রমিক আন্দোলনকে বেগবান করার জন্য শ্রমিক মৃত্যু নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় সেনা টহল চলমান আছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!