ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৩ দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২৪
১৩ দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি 
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বকেয়া বেতনসহ ১৩ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার প্রধান ফটকের সামনে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড (অ্যামট্রানেট গ্রুপ), মা টাওয়ার ও ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচারার লিমিটেড কারখানার শ্রমিকরা প্রধান ফটকের সামনে এ কর্মবিরতি পালন করেন।

জানা যায়, বিষয়টি সমাধানের লক্ষ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে মালিক পক্ষ। কারখানা এলাকায় শিল্প পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!