ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ঝরল ২ জনের প্রাণ, ট্রাকে আগুন দিল ক্ষুব্ধ শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১০ সেপ্টেম্বর ২০২৪
সড়কে ঝরল ২ জনের প্রাণ, ট্রাকে আগুন দিল ক্ষুব্ধ শ্রমিকরা
দুর্ঘটনাকবলিত ট্রাক

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় কারখানার দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই এলাকার স্টারলিং কারখানায় কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ওই স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্টারলিং নামে ওই কারখানায় দুপুরের বিরতি দিলে শ্রমিকরা খাবার খেতে বের হন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। মুহূর্তেই ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

এদিকে কারখানার অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকরা ট্রাকে আগুন দিয়েছে এবং সড়ক অবরোধ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!