ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার 
উদ্ধারকৃত ফেনসিডিল -ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা ৬ বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এসব ফেনসিডিল উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) মঙ্গলবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনস্থ মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১০৭ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর মাঠ নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে, দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান মঙ্গলবার দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৭/২-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর গ্রামের আমবাগানের মধ্যে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

Advertisement

তিনি আরো জানান, উদ্ধারকৃত সর্বমোট ৩৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল পরবর্তী আইনগত কার্যক্রম শেষে বিধি মোতাবেক ধ্বংস করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!