ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৪ জনের মধ্যে একজনের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৪
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৪ জনের মধ্যে একজনের লাশ উদ্ধার
ব্রহ্মপুত্র নদের একাংশ। ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ চার শিশুর মধ্যে মো. আতিক হোসেন নামের এক শিশুর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল বুধবার বিকেলে গোসলে নেমে তারা নিখোঁজ হয়।

মৃত আতিক হাসান নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চর গ্রামের আহাদ আলীর ছেলে। তারই মেয়ে শিশু আঁখিসহ এখনো তিন শিশু নিখোঁজ রয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণ পুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশু চারজনের মধ্য আপন ভাই বোন আতিক হাসান ও আঁখি ছিল। সকালে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আতিক হাসানের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে আতিকের পরিবারকে খবর দিলে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে নিখোঁজ চার শিশুর মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!