[ দেশজুড়ে ]
সিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের সংঘর্ষ, আহত ৪০
ছবি: সংগৃহীত
সিলেটে সিএনজিচালিত অটোরিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ আহত হয়েছেন। বৃহস্পতিবার দেড়টার দিকে নগরীর সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে সংঘর্ষে দু-পক্ষের অন্তত ৪০ আহত হয়েছেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারসহ ৫০টি গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অটোরিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর হয়েছে। বিষয়টি সমাধানে দুইপক্ষকে নিয়ে আলোচনা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!