[ দেশজুড়ে ]
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে শ্রমিকরা
ফাইল ছবি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত কেয়া নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের জুন, জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জুন, জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে (২৫০০ থেকে ৩০০০ জন) কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
উল্লেখ্য, উক্ত কারখানার স্টাফদেরও ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১০ সেপ্টেম্বর-২৪ বেতন পরিশোধের কথা থাকলেও বেতন পরিশোধ করা হয়নি বলে জানা গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!