ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৪
সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড নামে একটি ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফ্যাক্টরিতে প্রবেশ করে কর্মবিরতি পালন শুরু করেন তারা।

জানা গেছে, ফ্যাক্টরিটি প্রতি মানে নিয়মিত শ্রমিকদের বেতন প্রদান করে না। এ জন্য ফ্যাক্টরি মালিকের প্রতি শ্রমিকদের আস্থার অভাব রয়েছে। আজ সকল থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।

Advertisement

এদিকে, শিল্পপুলিশ, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!