[ দেশজুড়ে ]
ফেঞ্চুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত
গ্যাস সরবরাহ না থাকায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির সার উৎপাদন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
জানা গেছে, এবার সারাদেশে চলমান বিদ্যুৎ বিভ্রাট নিরসনে জ্বালানি মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঐ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদন ব্যাহত হলে আগামী ইরি মৌসুমে দেশব্যাপী সারের ব্যাপক ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!