[ দেশজুড়ে ]
হাতিয়ায় ট্রলারডুবি, নিখোঁজ ৩০ জেলে
ফাইল ফটো
নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে প্রবল ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারগুলোতে থাকা অন্তত ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টে ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে, তাদের বাড়ি হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে।
ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- আমতলী ঘাটের একটি, বুড়ির দোনা ঘাটের দুটি, কাদেরিয়া ঘাটের একটি। এ ছাড়া আরো কয়েকটি ট্টলার নিখোঁজ রয়েছে।
.png)
হাতিয়ার ট্রলার মালিক লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, সন্ধ্যায় বৈরি আবহাওয়ায় মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়। বেশিভাগ ট্রলারগুলো মাছ ধরা ট্রলার ও ছোট ছোট ট্টলার ছিল। প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেল তবে অনেকগুলো ট্রলার ডুবে যাওয়ার তথ্য আসছে আমাদের কাছে। অনেক গেলে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য স্থানীয়রা কাজ করছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বেশি দূর যাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!