ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শ্রীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়ায় অবস্থিত আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরি গেটে এসে বন্ধের নোটিশ দেখতে পান। পরে তারা কারখানা গেটের সামনে অবস্থান নেন। এদিকে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের কারখানার সামনে থেকে চলে যাওয়ার জন্য অনুরোধে জানালে শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে চলে যান।

জানা গেছে, ওই ফ্যাক্টরিতে গত ২ সেপ্টেম্বর বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ওই সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে মামলাও হয়। পরে মামলা প্রত্যাহারের দাবিতে গত ১২ সেপ্টেম্বর হতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন শুর করেন শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!