সোমবার সকালে স্থানীয়রা শাহ সুফি ফসিহ (র.) মাজারে সমবেত হয়ে দাবি জানান।
জানা যায়, সকাল ৭টার দিকে মহানগরীর সালনা এলাকার মন্ত্রিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মনিরুজ্জামান এবং শাহ মুক্তার হোসেনের নেতৃত্বে প্রায় ১০০ জন সমবেত হন। খবর পেয়ে মেজর আশরাফের নেতৃত্বে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে, মাজার ভাঙচুর হওয়ার পরেও কতিপয় অনুসারী মাজারে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে উপাসনা করে। এ পরিপ্রেক্ষিতে স্থানীয়রা পোড়াবাড়ি এলাকা হতে মাজার সরিয়ে প্রয়োজনে তাদের পারিবারিক কবরস্থানে স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান।
.png)
এ সময়ে মেজর আশরাফ মাজার স্থানান্তরের ব্যাপারে তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে আবেদন করার পরামর্শ প্রদান করেন এবং প্রশাসনের কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাজারে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না বলে তাদেরকে জানিয়ে দেন। পরবর্তীতে তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাজার স্থানান্তরের দাবি জানিয়ে মাজার এলাকা ত্যাগ করেন। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।