ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে বিদুৎস্পৃষ্টে যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারে বিদুৎস্পৃষ্টে যুবক নিহত 
রুকন উদ্দিন। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়া এলাকায় রুকন উদ্দিন (৩২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে  নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল  ১১টার দিকে নিজ বসত বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি । 

নিহতের ভাই তাজ উদ্দিন জানান, বাড়িতে বিদ্যুৎ সার্কিট ব্রেকার মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন রুকন। পরে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মছিউর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি ওসমানী জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!