[ দেশজুড়ে ]
জশনে জুলুসে বাধা দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কসবা পৌর শহরের কদমতলী মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
ব্রাহ্মণবাড়িয়ার এসপি মো. জাবেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শহরের গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে, যেন পরবর্তীতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!