মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাগুরা ২৫০ শস্যা হাসপাতালে সামনে এ কর্মসূচি পালন করেন হাসপাতালের নার্স এবং নার্সিং শিক্ষার্থীরা।
এদিন মাগুরা জেলা নার্সিং অফিসার ও শিক্ষক শিক্ষার্থী নার্সিংযের উদ্যোগে নাসিং ইন্সট্রাক্টর জাহানারা নাজনীনের নেতৃত্বে নার্সিং পরিচালক মাকসুদা নূরের অপসারণ এবং অভিজ্ঞ নার্সিং কর্মকর্তাদের পদায়ন করার এক দফা দাবিতে পতাকা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
.png)
এ সময় তারা বলেন বলেন, মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পদমর্যাদা ও যোগ্যতা নিয়ে কটূক্তি করে নার্সিং পেশাকে চরমভাবে অপমান করেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদফতর থেকে পালাতেন না।