ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪
ধানক্ষেতে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধানক্ষেত থেকে রমজান আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের আহাদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতে বাড়ি ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। 

Advertisement

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!