[ দেশজুড়ে ]
হা-মীম ও শারমিন গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়ার ব্যাপারে সমঝোতা না হওয়ায় কর্মবিরতি পালন করেছেন।
বুধবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ফ্যাক্টরি দুটির নিচে অবস্থান করেন শ্রমিকরা।
জানা যায়, সকাল ৮টার দিকে হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কারখানার নিচে অবস্থান করেন। এ সময় দুটি ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কাজে যোগদানের আহ্বান জানায়। তবে লাঞ্চের পর শ্রমিকরা ফ্লোরে না ঢুকে ফ্যাক্টরি নিচে অবস্থান করেন। পরে সেনা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিবেশ শান্ত করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!