বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুরা এলাকায় অবস্থিত এলডারিজ এগ্রোজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ব্যাটারি ফ্যাক্টরি) এর শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
ঘটনাস্থলে শিল্প পুলিশ এবং থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে ফ্যাক্টরির ভেতরে নিয়ে গেলে দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। পরবর্তীতে দুপুর দেড়টায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মাঝে আলোচনা শুরু হয়, যা চলমান রয়েছে।
.png)