[ দেশজুড়ে ]
এইচ এন সু লিমিটেড
১০ দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন করছেন এইচ এন সু লিমিটেড কারখানার শ্রমিকরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফ্যাক্টরির গেটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। এতে প্রায় ৩৫০ শ্রমিক উপস্থিত ছিল।
জানা যায়, সকালে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতিতে বসেন এইচ এন সু লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ে ফ্যাক্টরির গেটে অবস্থান নেন। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে ২৫ থেকে ৩০ জন শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!