ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে বেতনসহ অন্যান্য দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ২১ সেপ্টেম্বর ২০২৪
টঙ্গীতে বেতনসহ অন্যান্য দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস কারখানার শ্রমিকরা জুলাই মাসের ৫০ শতাংশ বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করে।

জানা যায়, বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।  

Advertisement

গত ১৭ সেপ্টেম্বর ঐ কারখানার শ্রমিকদের জুলাই মাসের ৫০ শতাংশ বেতন পরিশোধ করা হয়েছে এবং  বাকি ৫০ শতাংশ বেতন আগামী ২২ সেপ্টেম্বর পরিশোধ করার দিন ধার্য রয়েছে।

এছাড়া (শনিবার) ২১ সেপ্টেম্বর  সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন  কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন। কারখানা এলাকায় শিল্পপুলিশ মোতায়ন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ফ্যাক্টরি দুটির কর্তৃপক্ষ এর আগেও কয়েকবার বেতন পরিশোধের দিন ধার্য করলেও শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয়। তাছাড়া ম্যানেজমেন্টের গরি মশির কারণে এর আগেও ঐ ফ্যাক্টরিতে বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ হয়েছে বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!