নিহত জেসমিন আক্তার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামের দিনমজুর কাসেম খানের মেয়ে। সে স্থানীয় রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
জেসমিনের মা ফাহিমা খাতুন বলেন, জেসমিন তার ছোট ভাইয়ের সঙ্গে বিস্কুট ভাগাভাগি নিয়ে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে।