[ দেশজুড়ে ]
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার অন্যতম সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে ঢাবি, জাবিসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি যশোর শহর এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এ সময় সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার ইমরান খান, ফাহিম আল ফাত্তা, জান্নাতুন অন্তরা, মারুফ হোসেন প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!