রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহাসড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
জানা যায়, সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হন। পরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী লেন অবরোধ করে নাখেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
.png)