ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যবিপ্রবিতে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৪
যবিপ্রবিতে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ
ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজিব হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য প্রদান করে। 

উল্লেখ্য, গত ২২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য আনোয়ার হোসেন পদত্যাগ করেন।  পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত উপাচার্য (অর্থ ও প্রশাসন) হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!