ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারত থেকে অনুপ্রবেশকালে যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ২৩ সেপ্টেম্বর ২০২৪
ভারত থেকে অনুপ্রবেশকালে যুবক আটক
কুলাউড়া থানা -ফাইল ফটো

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত থেকে অনুপ্রবেশকালে খয়জুর আলী নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। রোববার রাতে ঐ যুবককে উপজেলার সীমান্তবর্তী পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। খয়জুর পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার বলেন, রোববার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন খয়জুর। এ সময় তার কাছে বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে খয়জুর বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করেন বিজিবির সদস্যরা।

Advertisement

ওসি আরো বলেন, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে খয়জুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুলাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!