ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নার্সিং অধিদফতরের মহাপরিচালকের অপসারণের দাবিতে স্মারকলিপি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৪
নার্সিং অধিদফতরের মহাপরিচালকের অপসারণের দাবিতে স্মারকলিপি
নার্সিং অধিদফতরের মহাপরিচালকের অপসারণের দাবিতে স্মারকলিপি। ছবি: ডেইলি বাংলাদেশ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিং মহাপরিচালকসহ সকল পদে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে গাজীপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গাজীপুরের উদ্যোগে শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এবং নার্সিং শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রোজিনা খানম, সেবা তত্ত্বাবধায়ক শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সামসুন নাহার, অধ্যক্ষ শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ, মনোয়ারা বেগম, অধ্যক্ষ গাজীপুর মডেল নার্সিং ইনস্টিটিউটসহ প্রমুখ।

Advertisement

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরের নার্স কর্মকর্তাদের সঙ্গে অপেশাদারী আচরণ ও নার্সিং পেশা নিয়ে জঘন্য কটূক্তি করার প্রতিবাদে সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!