আটককৃত যুবকের নাম জনি পাশা (৩৩)। তার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়।
বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন সূত্র জানায়, চাপাইনবাবগঞ্জ উপজেলা সদরের সোনাপুটি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে জনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। স্থানীয় মো. মামুন মিয়া নামে একজনের সহায়তায় কাজের সন্ধানে তিনি ভারত যাচ্ছিলেন। এ সময় আখাউড়া বিওপি’র টহলদল তাকে আটক করে।
.png)