ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগামী তিনদিন সাজেকে না যাওয়ার পরামর্শ, নেপথ্যে যে কারণ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আগামী তিনদিন সাজেকে না যাওয়ার পরামর্শ, নেপথ্যে যে কারণ
সাজেক -ফাইল ছবি

অবরোধ ও পরিবহন ধর্মঘটে তিনদিন আটকা থাকার পর নিরাপদে সাজেক ত্যাগ করেছেন প্রায় দেড় হাজার পর্যটক। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিরাপদে খাগড়াছড়ি শহরে ফিরছেন। মঙ্গলবার সাড়ে ৭টার দিকে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।

এদিকে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় আগামী তিনদিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। 

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।

Advertisement

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে রওনা দেয়। সব গাড়ি নিরাপদে খাগড়াছড়ি শহরে ফিরছে।

এদিকে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২৪-২৬ সেপ্টেম্বর) তিনদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানিয়েছেন, এ সময়ে পর্যটকদের সাজেক ভ্রমণে না যাওয়াটাই উচিত।

উল্লেখ্য, বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টা সিএইচটি ব্লকেডের কারণে গত শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক। আটকে পড়া পর্যটকদের বিশেষ সাবসিডি দেয় কটেজ মালিকরা। এর অংশ হিসেবে প্রথম দিন ৫০ শতাংশ এবং দ্বিতীয় দিন ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে ব্লকেডে বিচ্ছিন্ন হয়ে পড়া এই পর্যটন উপত্যকায় শেষ দুই দিনে খাদ্য, পানি ও বিদ্যুৎ সংকটে পড়েছিল এলাকাটি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!