ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতে মিললো মিনহাজুলের লাশ 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪
নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতে মিললো মিনহাজুলের লাশ 
নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতে মিললো মিনহাজুলের লাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। 

পরিবারের অভিযোগ মিনহাজকে হত্যা করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুর নাম মিনহাজুল ইসলাম (১২) । মিনহাজুল ইসলাম একই গ্রামের আজাদ শেখের ছেলে। 

স্থানীয় ও পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, রোববার বিকেলে খেলতে যাওয়ার কথা বলে মিনহাজ বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি  ফেরেনি। এলাকায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সোমবার রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। 
মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিনহাজের মরদেহ পাওয়া যায়। 

Advertisement

মিনহাজের মা খাদিজা বেগম বলেন, ‘আমার ছেলে রোববার দুপুরে স্থানীয় মোক্তার সরদারের মালটা বাগানে গিয়ে কয়েকটা মালটা আনে। এরপর তার সঙ্গে থাকা প্রতিবেশি মিনহাজের সমবয়সী সুমন শেখের কাছে কয়টা মালটা ও মিনহাজের জুতা দিয়ে বলে তুই জুতা আমার বাড়ি তে দিয়ে আয়। তারপর থেকে মিনহাজকে আর পাওয়া যাচ্ছে না। মোক্তারের বাগান ঘেরাও করা তালা মারা থাকে। আমরা সোমবার কয়েকবার মোক্তারের বাড়িতে গিয়েছিলাম বাগানের চাবি আনার জন্য। কিন্তু তার কেউ চাবি দেয়নি। আমরা সোমবার বিকেলে তার মালটা বাগানে দেখেছি। কিন্ত সেখান কোনো লাশ ছিল না আজ সেই বাগানের পাশে ধান ক্ষেতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’ 

রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, আমাদের প্রাথমিক ধারনা এটি একটি হত্যাকাণ্ড। আমরা একজনকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!