ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী, প্রাণ গেল দুজনেরই

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪
স্বামীকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী, প্রাণ গেল দুজনেরই
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মণ্ডলের বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী। তারা উত্তর রসুলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান বিধান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বিধান। তাকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী কমলী রানী। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ছটছফ করতে করতে মারা যান দুজনই। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়া। তিনি বলেন, এ ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে সবার সাবধান থাকা উচিত।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!