বুধবার রাত ১১টার দিকে খবর পেয়ে উপজেলার হাশামদিয়ায় ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে এশিয়ান এক্সপ্রেসওয়ে থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তার পরনে নীল রংয়ের একটি প্যান্ট ও নীল একটি গেঞ্জি রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী পরিবহনের চাপায় এ ঘটনা ঘটে।
.png)