ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দোহারে দুই রোহিঙ্গাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪
দোহারে দুই রোহিঙ্গাসহ আটক ৩
ছবি: সংগৃহীত

ঢাকার দোহারে নতুন ভোটার ফরম জমা দিতে গিয়ে দুই রোহিঙ্গা ও এক দালাল আটক হয়েছে। বৃহস্পতিবার দোহার উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নং ক্যাম্পের আবুল কাশেমের ছেলে মো. আমির, উখিয়া উপজেলার কুতুপালং ১২নং ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে মো. সাঈদ। এছাড়া দালাল খায়রুন্নাহার দোহার উপজেলার মালিকান্দা এলাকার মাসুম হাওলাদারের স্ত্রী।

আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!