ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতন বৃদ্ধির দাবিতে স্কাইলাইন গ্রুপের স্টাফদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৪
বেতন বৃদ্ধির দাবিতে স্কাইলাইন গ্রুপের স্টাফদের কর্মবিরতি
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছে স্কাইলাইন গ্রুপের স্টাফরা। এ সময় শ্রমিকদেরও কাজ বন্ধ রাখতে বাধ্য করে তারা। পরবর্তীতে মালিকপক্ষের মীমাংসার আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করে। এরপর ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করে স্কাইলাইন গ্রুপের স্টাফরা।

জানা গেছে, আগামী শনিবার স্টাফদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করবে স্কাইলাইন গ্রুপের মালিকপক্ষ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!